কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ১০ মে, ২০২৬ এ ১১:৩২ AM

মোঃ জাহিদ আনছারী, নির্বাহী প্রকৌশলী, বিএডিসি (সেচ), লালমনিরহাট রিজিয়ন (লালমনিরহাট+কুড়িগ্রাম)

জনাব মোঃ জাহিদ আনছারী বর্তমানে বিএডিসি (সেচ), লালমনিরহাট রিজিয়নে (লালমনিরহাট+কুড়িগ্রাম) নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন, যেখানে তিনি আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়নের মাধ্যমে সেচ ব্যবস্থার ডিজিটাল রূপান্তরে নেতৃত্ব দিচ্ছেন। তিনি প্রচলিত সেচ ব্যবস্থাকে ডেটা-নির্ভর ব্যবস্থায় রূপান্তরের পরিকল্পনা, পর্যবেক্ষণ ও কার্যকারিতা উন্নয়নে কাজ করছেন। নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে সৌর শক্তিনির্ভর সেচ ব্যবস্থা সম্প্রসারণ এবং স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা বাস্তবায়নে কাজ করে যাছেন, যার মাধ্যমে কম মানবশ্রমে দক্ষ ও টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা যায়। পাশাপাশি তিনি প্রযুক্তিনির্ভর সেচ উদ্ভাবনের জন্য কৌশলগত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সক্রিয়ভাবে যুক্ত আছেন। এর পূর্বে তিনি বিএডিসি, সেচ উইং, কৃষি ভবন, ঢাকায় প্রধান প্রকৌশলীর দপ্তরে সহকারী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তার শিক্ষাজীবন শুরু হয় Residential Model College ঢাকা থেকে মাধ্যমিক (এসএসসি, ২০০৫) এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক (এইচএসসি, বিজ্ঞান, ২০০৭) সম্পন্ন করার মাধ্যমে। পরবর্তীতে তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (KUET) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং-এ বিএসসি (২০১২) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দুর্যোগ ব্যবস্থাপনায় এমএসসি (২০১৬) ডিগ্রি অর্জন করেন। তিনি ICIEV 2013 আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপন করেছেন এবং স্বনামধন্য জার্নালে গবেষণা প্রকাশ করেছেন। তিনি Cisco Networking Academy (KUET)-এর অধীনে CCNA Exploration প্রশিক্ষণ সম্পন্ন করেছেন এবং দেশ-বিদেশে সেচ ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়ন বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এছাড়া তিনি ডিজিটাল ডকুমেন্ট ম্যানেজমেন্ট, ইআরপি, ই-জিপি, পিপিআর, জিআইএস, প্রকল্প ব্যবস্থাপনা এবং সেচ প্রকৌশলসহ বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন