কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ৩ মে, ২০২৬ এ ০৪:১২ PM

সেবার তালিকা

কন্টেন্ট: পাতা

বিএডিসি সেচ উইং-এর সেবা কার্যক্রম

বিএডিসি সেচ উইং দেশের পানি সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ খরচ হ্রাস এবং টেকসই কৃষি ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য কার্যক্রমসমূহ নিম্নরূপ:

সেচ সুবিধা সম্প্রসারণ ও পানি সম্পদের ব্যবহার

খাল/নালা/পুকুর খনন, পুনঃখনন ও সংস্কারের মাধ্যমে ভূপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণ;

জলাবদ্ধতা দূরীকরণের মাধ্যমে অধঃপতিত ও অনাবাদী জমিকে আবাদযোগ্য জমিতে রূপান্তর;

অনাবাদী জমিকে সেচের আওতায় এনে সেচ এলাকা বৃদ্ধি এবং কৃষি উৎপাদন সম্প্রসারণ;

বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবহারের মাধ্যমে সেচ সুবিধা বৃদ্ধি;

পানি সাশ্রয় ও দক্ষ সেচ প্রযুক্তি

কম পানি প্রয়োজনীয় ফসলের আবাদ সম্প্রসারণ;

Alternate Wetting and Drying (AWD) প্রযুক্তি ব্যবহার;

ফিতা পাইপ, পোর্টেবল/মুভেবল সেচ ব্যবস্থা ব্যবহার;

আধুনিক ড্রিপ ও স্প্রিংকলার সেচ প্রযুক্তির প্রবর্তন;

বারিড পাইপ ও পাকা সেচনালা নির্মাণের মাধ্যমে পানির অপচয় রোধ;

ভূগর্ভস্থ ও ভূপরিস্থ পানির ভারসাম্যপূর্ণ ব্যবহার

১০

গভীর, অগভীর ও ফোর্সমোড নলকূপ স্থাপন;

১১

অচল নলকূপ পুনর্বাসন;

১২

ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার হ্রাস;

১৩

ভূপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি;

নবায়নযোগ্য শক্তি ও আধুনিক প্রযুক্তি

১৪

সৌরশক্তি, বায়ু শক্তি ও বায়োগ্যাস ভিত্তিক সেচ ব্যবস্থা;

১৫

সৌরচালিত ডাগওয়েল স্থাপন;

১৬

স্মার্টকার্ড ভিত্তিক প্রিপেইড মিটারিং সিস্টেম;

১৭

GIS, Remote Sensing, Space Technology Smart Agriculture প্রয়োগ;

১৮

কৃষকদের জন্য ওয়েব পোর্টালভিত্তিক তথ্য সেবা;

পানি সম্পদ পর্যবেক্ষণ ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনা

১৯

অটো ওয়াটার লেভেল রেকর্ডার ও ডাটা লগার স্থাপন;

২০

Groundwater Zoning Map প্রণয়ন;

২১

লবণাক্ততা পর্যবেক্ষণ ও Salinity Intrusion Map প্রস্তুত;

২২

নিয়মিত জরিপ, পানি গুণাগুণ পরীক্ষা ও বিশ্লেষণ;

অবকাঠামো উন্নয়ন ও কারিগরি সহায়তা

২৩

সেচ ও প্রশাসনিক ভবন নির্মাণ ও রক্ষণাবেক্ষণ;

২৪

ড্রইং, ডিজাইন ও প্রাক্কলন প্রণয়ন;

২৫

পিপিআর অনুযায়ী ঠিকাদার তালিকাভুক্তি;

২৬

অন্যান্য সংস্থার জন্য কারিগরি সহায়তা প্রদান;

সেচ লাইসেন্স ও আইনি কাঠামো বাস্তবায়ন

২৭

ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা আইন-২০১৮ ও বিধিমালা-২০১৯ বাস্তবায়ন;

২৮

উপজেলা সেচ কমিটির মাধ্যমে লাইসেন্স প্রদান;

২৯

ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সেবা প্রদান;

কৃষি যান্ত্রিকীকরণ ও উৎপাদন বৃদ্ধি

৩০

দ্রুত জমি প্রস্তুত, ফসল কর্তন ও সংগ্রহে যান্ত্রিকীকরণ;

৩১

Yield Gap হ্রাস;

৩২

কৃষক প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধি;

ফাইল ১
ফাইল ২

ফাইল প্রিভিউ ওয়েব ব্রাউজারে সমর্থিত নয়

ফাইল ১

ডাউনলোড করুন

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন